পারিবারিক বিরোধ
শিবগঞ্জে ভগ্নিপতির প্রাণনাশের হুমকি, দুই সহোদরের থানায় জিডি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির প্রাণনাশের হুমকি ও সামাজিক মাধ্যমে নানামুখী অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই সহোদর। ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে গড়ে ওঠা বিরোধের জেরে এ পারিবারিক অশান্তি ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
টাকা নিয়ে বিরোধ: ছেলের আঘাতে গ্রাম পুলিশ পিতার মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের আঘাতে এক গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মোটরসাইকেল দুর্ঘটনার পর হামলার অভিযোগপাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ
ঢাকার অদূরে সাভারে একটি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ নতুন মোড় নিয়েছে। সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বশুরবাড়ির সদস্যদের হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন রাজধানীর বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার দত্ত।
ভালুকায় অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে উদ্ধারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ভালুকায় নিজের অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী তরুণী। রোববার দুপুরে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাবার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি।
বাউফলে গরম ভাতের হাঁড়ি ঢেলে ভাবিকে দগ্ধ করার অভিযোগ ননদের বিরুদ্ধে
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূর শরীরে ফুটন্ত গরম ভাতের হাঁড়ি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ননদের বিরুদ্ধে। এতে ওই গৃহবধূর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রবাসী স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়ার অভিযোগ, স্বর্ণালংকার ফেরত না পাওয়ার দাবি
ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীর দেওয়া স্বর্ণালংকার নিয়ে অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী স্বামীর পরিবার স্বর্ণালংকার ফেরত না পাওয়ার দাবি করেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।